‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে

‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হয়েছে।
আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব জানান, বুধবার অভিবাসীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রবাসীদের উত্থাপিত প্রশ্নের জবাব দেন কনস্যুলেটের কর্মকর্তারা। মান্যবর কনসাল জেনারেল উপস্থিত প্রবাসীদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এরপর দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। পরে কনসাল জেনারেল ফয়সাল আহমেদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, সৌদি আরবের আইন-কানুন, সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনে চলুন।
জেদ্দা প্রবাসী বাংলাদেশী কর্মীদের যে কোন সমস্যায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা গ্রহন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী,জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা, পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।



