দেশবাংলা

মহেশপুর সীমান্তে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের একটি ভুট্টা ক্ষেত থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (২২)। তিনি ভৈরবা পাচপোতা এলাকার আয়ুব আলীর ছেলে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, লেবুতলা মাঠে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশকে জানায়। তবে কী কারণে তরিকুলের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

যেহেতু সীমান্ত এলাকায় মৃতদেহ পাওয়া গেছে তাই এর পেছনে কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত তরিকুল চোরাকারবারি কিনা সেটি তদন্ত করে দেখা হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিজিবি’র মাধ্যমে খবর পেয়ে তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তদন্তের পর মৃত্যুর আসল কারণ কান্ট্রি জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button