দেশবাংলা
মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস আজ

মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস আজ। দেশ স্বাধীন হওয়ার পর সবাই যখন বিজয় উল্লাস করছে ঠিক তখন, ১৯৭১ সালের এইদিনে মৌলভীবাজারে পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান।
মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। এর আগে শহরের বিভিন্নস্থানে পাক বাহিনীর ফেলে যাওয়া মাইনগুলো উদ্ধার করে সেখানে একটি কক্ষে রাখা হয়েছিল।
হঠাৎ উদ্ধারকৃত মাইন বিস্ফোরণে কেঁপে ওঠে বিদ্যালয় এলাকা। এতে ২৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে দেহগুলো একত্রিত করে বিদ্যালয় মাঠের একপাশে কবর দেয়া হয়।
বর্তমানে সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।



