বিশ্ববাংলা

জেদ্দায় শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার

সৌদি আরবের জেদ্দায় আল হারতি কোম্পানি ফর এক্সজিবিশনের উদ্যোগে, বিশ্বের ৫টি দেশের প্রায় ৭০০ স্টল নিয়ে শুরু হওয়া ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৯ শেষ হয়েছে।

আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব জানান, গত বুধবার ট্রেড ফেয়ারের উদ্বোধন করেন, চেম্বার অফ কমার্স এর প্রধান এইচ ই খালেদ উতাইবী। জেদ্দা চেম্বারে আয়োজিত ট্রেড ফেয়ারটি চলে ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এক্সপোর্ট প্রমোশন ব্যুরো-ইপিবির নেতৃত্বে বাংলাদেশের ২৩টি কোম্পানি ফেয়ারে অংশ নেয়। যার মধ্যে পাটজাত পণ্য, গার্মেন্টস, প্লাষ্টিকসহ ৩ টি ব্যাঙ্কও অংশ নেয়। প্রথম দিন ফেস্টিভ্যাল ঘুরে দেখেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল ফয়সল আহমেদ।

অংশ নেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, আমরা সৌদি নাগরিকসহ অন্যান্যদের আমাদের দেশীয় পণ্য সম্পর্কে শতভাগ ধারণা দিতে চেষ্টা করছি, আশা করছি অচিরেই এর সুফল পাবো।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষে অর্গানাইজারের দায়িত্ব পালন করেন, রিয়াদ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার আবুল হাসান।

সংশ্লিষ্ট খবর

Back to top button