‘বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ’

গত কয়েক বছরে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যা বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।
রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন, দূতাবাসের তৃতীয় সচিব আবদুল আল মামুন রাজিব।
আমাদের পর্তুগাল প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, ১৬ ডিসেম্বর কর্মদিবস না হওয়ায় পর্তুগালে বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য, অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় স্থানীয় সময় বিকেল ৩টায়।
এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।



