বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকায় দুই সহোদরসহ ৩ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন।
জানা যায়, ফেনীর রাজাপুরের দুই সহোদর কামরুল হাসান রায়হান ও আশরাফুল হাসান রবিসহ, সোনাগাজীর জামশেদ নিহত হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহত সহোদরদের বাড়ি দাগনভূঞা উপজেলার রাজাপুরের পূর্ব জয়নারায়রপুর গ্রামে। তাদের পিতার নাম কামাল পাশা। অপর নিহত জামশেদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
মোহাম্মদ মোশাররফ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি



