অন্যান্যবাংলাদেশ

আমরণ অনশন কর্মসূচীতে হাসপাতালে ভর্তি ৪

শুক্রবার (২০ ডিসেম্বর) চতুর্থ দিনের আমরণ অনশন কর্মসূচী পালন করেছেন সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে  ৩৫ প্রত্যাশীরা। এখন পর্যন্ত ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আন্দোলনের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন এবং রেশমা আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। আজ তাদের সঙ্গে আন্দোলনের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী রাসেল ও উজ্জল নামে আরো দু’জন যুক্ত হয়েছেন ।

এর আগে দাবি মেনে নিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আন্দোলকারীরা। কিন্তু সংশ্লিষ্টদের কোন আশ্বাস না পাওয়ায় টানা ১০ দিন গণঅনশন শেষে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরণ অনশন শুরু করেছে ৩৫ চাই আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করাসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণ অনশন করেছি। অথচ ১০ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দেশের প্রায় ২৮ লাখ শিক্ষিত যুবসমাজ ক্ষুব্ধ হয়ে পড়েছে।

তারা আরও বলেন, সেশটজটে যে ৪ বছর হারিয়েছে কে আমাদের ফিরিয়ে দিবে এই সময়গুলো। আজ বাংলাদেশ মানুষের গড় আয়ু ৫৭ থেকে ৭৩ হয়েছে তবে কেন আবেদনের বয়সসীমা বাড়বে না। বাড়ানো হয়েছে অবসরের বয়সসীমা তবে কেন আবেদনের বয়সসীমা বাড়বে না। বিশ্বের সাথে উন্নয়নের তাল মিলিয়ে চললে তবে কেন আবেদনের বয়সসীমা বাড়বে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button