
নিজের হাতে তৈরি নৌকার আদল দেয়া একটি ভ্যানগাড়ি গত ৪ দিন ও ৪ রাত চালিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দেন মুজিব কোট পরিহিত এক সমর্থক।
জানা গেছে, ওই ব্যক্তির নাম সিদ্দিক মিয়া। শৈত্যপ্রবাহ আর উত্তরের হিমেল হাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে নেত্রকোনার পূর্বধলার পাইলাটি গ্রাম ঢাকায় এসেছেন তিনি। সঙ্গে তার দুই সন্তান।
তিন চাকা বিশিষ্ট লোহা আর টিনের তৈরি নৌকাটি তৈরি করতে সিদ্দিক মিয়ার প্রায় এক মাস সময় লেগেছে। প্যাডেল চালিত ওই নৌকাটি তৈরি করতে তার খরচ হয়েছে ১৭ হাজার টাকার মতো। সিদ্দিক মিয়া একজন রিকশা চালক।
রিকশা চালিয়েই টাকা জমিয়ে এই নৌকা বানিয়েছেন বলে জানা যায়। তবে এতো কষ্ট আর ত্যাগের পরেই সফল হননি সিদ্দিক মিয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তার।



