বিনোদন
২৪ ডিসেম্বর মঞ্চ মাতাবে আর্টসেল ব্যান্ড

২৪ ডিসেম্বর মাইলস যখন চার দশক উদযাপন করবে তখন একই দিন একই সময়ে নিজেদের ২০ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট করবে ব্যান্ড আর্টসেল। যে আয়োজনের শিরোনাম ‘টুয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’।
তারুণ্যের উন্মাদনায় প্রগ্রেসিভ মেটালের উল্লাসে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে আর্টসের। পথচলার ২০ বছরে অসংখ্য জনপ্রিয় গান দিয়ে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে রক ঘরানার ব্যান্ডটি।
নিজেদের ২ দশকের মাইলফলক দর্শক-শ্রোতাদের সাথে উদযাপন করতেই মূলত কনসার্টের আয়োজন করেছে দেশের জনপ্রিয় এই দলটি।
২৪ ডিসেম্বরের কনসার্টে আর্টসেলের সাথে মঞ্চ মাতাবেন দেশের নতুন-পুরনো বেশকটি ব্যান্ড।



