প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে’

কোন কিছু পাওয়ার চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কাজ করতে হবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই জানিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।

শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান। আওয়ামী লীগই ক্ষমতায় এসে প্রমাণ করেছে সরকার মানুষের সেবা করতে পারে।

এদিকে শনিবার আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরপর নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। পরে, এ প্রস্তাব সমর্থন করেন সভাপতির মণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। এরপর, তা কন্ঠ ভোটে পাস হয়।

অন্যদিকে, জাহাঙ্গীর কবির নানক নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। পরে, সে প্রস্তাব সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button