আওয়ামী লীগরাজনীতি

‘নতুন বছরে মন্ত্রিসভায় রদবদল’

নতুন বছরে মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয়ে নিজ দফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এছাড়া আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডিয়াম কমিটির বৈঠকের পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুর্ননির্বাচিত কাদের আরও বলেন, শেখ হাসিনা তার ওপর আস্থা রেখেছেন বলেই তিনি দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, দলে কিছু নতুন মুখ এসেছে। দলকে শক্তিশালী ও গতিশীল করা এই কমিটির লক্ষ্য। তবে সবাইকে মনে রাখতে হবে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগকে সামনে এগোতে হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button