আওয়ামী লীগরাজনীতি

‘নুরের ওপর হামলার ঘটনায় সরকার বিব্রত’

বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকার বিব্রত।

হামলার ঘটনায় যেই জড়িত থাকুক তাকে রাজনৈতিকভাবে নয় অপরাধ মানদণ্ড বিবেচনা করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ডাকসুতে যে হামলা হয়েছে তা নিন্দনীয়। দলের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি। হামলার সঙ্গে যারাই জড়িত হোক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী। মুক্তিযুদ্ধ মঞ্চ সরাসরি আমাদের দলের সঙ্গে জড়িত নয়।

তিনি আরও বলেন, মঞ্চের একজন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি এ ধরণের নিন্দনীয় ঘটনা যারা ঘটায় তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button