হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ

ডাকসু ভিপি নুরুল হক নুর এর ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নুরু কিছু ঘটনা ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা জানান তারা।
সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ডাকসু ভিপির উপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান তিনি।
অন্যদিকে দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের করেন তথ্যমন্ত্রী। ডাকসু ভিপির ওপর হামলার ঘটনা দুঃখজনক, নিন্দনীয় ও অমার্জনীয় বলে জানান তিনি।
সরকারকে বেকায়দায় ফেলতে অনেকেই রাজনীতিকে ঘোলাটে করতে চায় বলেও মন্তব্য করেন, তথ্যমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



