বিদ্যুতের উপকেন্দ্র নির্মাণে ২৫ কাঠা জমি হস্তান্তর

জহির স্টীল এন্ড রোলিং মিলস লিমিটেড কোম্পানি বিদ্যুতের উপকেন্দ্র নিমার্ণের জন্য ২৫ কাঠা জমি আনুষ্ঠানিক ভাবে ডিপিডিসি’র কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।
সেমবার বেলা ১টায় ঢাকার ডেমরা থানার বাশেঁর পুল এলাকার জহির স্টীল এন্ড রোলিং মিলস লিমিটেড কোম্পানির মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান,জহির স্টীল এন্ড রোলিং মিলস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে, এসময় আরো উপস্থিত ছিলেন ডিপিডিসির নিবার্হী পরিচালক হারুণ অর রশিদ। প্রধান প্রকৌশালী একরামুল হকসহ জহির স্টীল এন্ড রোলিং মিলস লিমিটেড কোম্পানির অংশীদারগন।
বক্তরা জানান, ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হবে এই এলাকায়, এতে যেমন বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাবে অন্যদিকে ডেমরা এলাকার বিভিন্ন কোম্পানি নিরালস ভাবে কাজ করতে পারবে।
আরিফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রতিনিধি



