দেশবাংলা

তীব্র শীতে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

সারাদেশে টানা শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কোথাও কোথাও শীতজনিত নানা রোগের প্রভাব দেখা দিয়েছে। এতে বেশী আক্রান্ত হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা।

গেল ১৫ ডিসেম্বর থেকে গতকাল বিকেল পর্যন্ত ১৫০ জন শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শয্যা সংকট থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে।

এদিকে, ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মৌলভীবাজারে শীতের সঙ্গে বাতাসের তীব্রতায় কাঁপছে জনজীবন। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে  ঠান্ডাজনিত রোগে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি শিশু চিকিৎসা নিতে আসছে। এছাড়া শিশুদের গরম কাপড় পরিধান ও ঘনঘন মায়ের খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

টানা শৈত্য প্রবাহে ময়মনসিংহে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।তারাকান্দা উপজেলার মন্ডল মার্কেটের মৎস্য আড়তে শীত উপেক্ষা করে ভোর থেকে চাষী ও ব্যবসায়ীদের সমাগম ঘটে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরো কিছুদিন শীত থাকবে, আর শীতে এমন পরিস্থিতি চলমান থাকার আশঙ্কার কথাও জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।

সংশ্লিষ্ট খবর

Back to top button