বেলজিয়ামে বাংলাদেশিদের পিঠা উৎসব

প্রতিবারের মত এবারও বেলজিয়ামের এন্টারপেন শহরে বেলজিয়াম-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব-বিবিএফসির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রত্না খান তমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত।
এসময় তারা বলেন, হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। এর মধ্যে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার।
কমিউনিটির নেতাদের মতে এ ধরনের আয়োজন শুধু নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে তা নয়, ভিনদেশিদের কাছেও দেশে্র সংস্কৃতিকে তুলে ধরবে। পরে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তব্য রাখেন, আলী নূর শামিম, বাদল আহমেদ, হাফেজ আহমেদ মিঠু, গোলাম নবী শ্যামল, ত্রিপুরা শামিম, সাইদুর রহমান লিটন, সাদ্দাম হোসেন পাভেল, রুবেল নান্টু, শহীদুল ইসলাম ও বাবুল আহমেদ।



