কাতারে বাংলাদেশিদের জন্য চালু হলো ‘হ্যাপ রীহ ফর পাবলিক সার্ভিস’

মধ্যপ্রাচ্যের কাতারে অভিবাসীদের আইনগত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো, হ্যাপ রীহ ফর পাবলিক সার্ভিসেস নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান।
স্থানীয় সময় রোববার রাজধানী দোহার সারে আসমাক বোখারি মসজিদের পাশে ফিতা কেটে এর উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর যুমাহ আল রাহ আল কাউয়ারি। প্রতিষ্ঠানের বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ইমরান উদ্দিনের সার্বিক তত্বাবধানে ও মোঃ বেলাল উদ্দিনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্যোক্তারা এসময় বলেন, প্রবাসীদের ভিসা, পাসপোর্টসহ যেকোনো প্রয়োজনে দ্রুত সেবা দিতে তারা পাশে আছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজবাহ উদ্দিন ফেয়ারু, শেখ জয়নাল, মোঃ তৌয়বুর রহমান, আব্দুর রহিম পারভেজ, মোঃ শফি ও মেক্সনসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



