দাম্মাম হাসপাতালে অসহায় অবস্থায় এক বাংলাদেশি

সৌদি আরবে ব্রেন স্ট্রোক করে গত ২ অক্টোবর থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মা্মের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন, রুহুল আমিন নামে এক বাংলাদেশি।
এ খবর পাওয়ার পর তিনিসহ, রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিলর আসাদুজ্জামান এবং আইন বিষয়ক সহকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ গত রোববার তাকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোজখবর নেন। বাম হাত এবং কোমরের নিচে অবশ হয়ে যাওয়ায়, রুহুল আমিন বসতে এবং কথা বলতে পারেননা।
কিছু জিজ্ঞেস করলে শুধু কপাল এবং মাথায় হাত দিয়ে আঘাত করেন। তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেবার চেষ্টা করলেও তিনি কিছুই বলতে পারেননি। পরে কাগজে এক এক করে জেলা, উপজেলার নাম লিখে দেখালে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন যে, মুন্সিগঞ্জ শ্রীনগরের ভাগ্যকুলে তার বাড়ি।
রাষ্ট্রদূত গোলাম মসিহ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দূতাবাস থেকে তার চিকিৎসা শেষে দেশে পাঠানো পর্যন্ত, সর্বাত্মক সহযোগিতা করা হবে। তাঁর আকামা নম্বর চেক করে দেখা গেছে তিনি অবৈধ এবং তার কোম্পানির লাইসেন্সও বাতিল।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



