আকামা এক্সপায়ার কর্মীদের দেশে পাঠানোর জন্য আবেদন প্রহণ

সৌদি আরবে শ্রম কল্যাণ উইং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপস্থিতিতে আকামা এক্সপায়ার কর্মীদের দেশে পাঠানোর জন্য আবেদন প্রহণ করা হয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মামের সিকু মার্কেটের প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের আবেদন গ্রহণ করেন, রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিলর আসাদুজ্জামান এবং আইন বিষয়ক সহকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
গত রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধা ৬টা এবং সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র যারা এই বিভাগে পড়েন, তাদের আবেদন জমা নেয়া হয়েছে। একই দিনে রিয়াদেও আবেদন গ্রহণ করা হয়েছে এবং আগামী বুধ ও বৃহস্পতিবার দাম্মামের আল-খোবার আল তুকবা প্রবাসী সেবা কেন্দ্রেও, সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
গত ১১ ডিসেম্বর সৌদি শ্রম মন্ত্রণালয়ের আইনের ১/৪০ ধারা মোতাবেক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যারা জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক তারা সৌদি সরকার প্রদত্ত সুযোগ নিতে পারবেন। তাদের আকামা কপি ও পাসপোর্ট কপি জমা দেবার আহবান জানানো হয়।
প্রথমদিন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি আবেদন জমা দেবার জন্যে উপস্থিত হন। তবে তাদের মধ্যে অধিকাংশই খুরুপপ্রাপ্ত অর্থাৎ পলাতক।
আবেদন জমা দেবার পর ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে এক্সিট ভিসা যাবতীয় তথ্য জানিয়ে, সৌদি লেবার মিনিস্ট্রি থেকে তাদের মোবাইলে কল দেয়া হবে এবং যাদের আবসির সেবা নেয়া আছে তারা নিজ মোবাইল মেসেজের মাধ্যমে জানতে পারবেন।



