দেশবাংলা
তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তীব্র শীতে চুয়াডাঙ্গায় স্থবির জনজীবন। খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা।
শীতের প্রকোপ কমলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কমেনি। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।
ব্যাহত হচ্ছে চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরির কাজও। এছাড়া ঘন কুয়াশায় ব্যাহত হয় ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘাটে আটকা পড়া যাত্রীরা ।
এদিকে, তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের। কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাস কষ্ট, ডায়রিয়াসহ নানা শীত জনিত রোগে।
গত দুইদিনে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন দুইশোরও বেশি রোগী।



