আন্তর্জাতিকএশিয়া
ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। সোমবার মধ্যরাতে দক্ষিণ সুমাত্রার পাগার আলম শহরের কাছে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অনেকে বাসের ভেতর আটকা পড়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। তাদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, বাসটি ৫০ জন যাত্রী নিয়ে বেঙ্কুলু প্রদেশ থেকে পাগার আলমের দিকে যাচ্ছিলো। সড়কের নিরাপত্তা বেষ্টনিতে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।



