
চামড়ার শিল্পনগরী ঢাকা ৪র্থ সংশোধিত প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬ শ ১১ কোটি ৬২ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সকালে রাজধানীর শেরে বাংলানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮ মন্ত্রণালয়ের ৯টি প্রকল্পের অনুমোদন করা হয় সভায়।
প্রকল্পগুলোর মধ্যে নারায়নগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মানের জন্য ৩শ ৯২ কোটি টাকা এবং মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ প্রকল্প বাস্তবায়নের জন্য ৪শ ১কোটি ২৪লক্ষ টাকা অনুমোদন করা হয়।
প্রকল্পে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কথাও জানান মন্ত্রী।
আরমান কায়সার, বাংলা টিভি



