দেশবাংলা

গাছের ওপর নানা নির্যাতন

গাছেরও জীবন আছে। কথা না বলতে পারলেও এর অনুভব শক্তি রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী সেই গাছের ওপর চলছে, নানা অত্যাচার নির্যাতন। নানা ধরণের কোচিং সেন্টার, চিকিৎসা কেন্দ্র, ব্যাক্তিগত বিজ্ঞাপণ বিলবোর্ড ও পোস্টার ব্যানার লাগান হয়েছে, গাছের সাথে পেরেক ঠুকে।

মেহেরপুরের বেশীরভাগ এলাকার গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে হরেক রকমের বিজ্ঞাপন। গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো দন্ডনীয় অপরাধ হলেও, এ আইনের প্রয়োগ না থাকায় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ২০০২ সালে জাতীয় সংসদে একটি আইন পাস হয়।

তবে আইনটি আজো কার্যকর হয়নি। ফলে, শহরের পাশাপাশি গ্রামীণ সড়কের গাছগুলোও এখন বিজ্ঞাপন দাতাদের কবলে।

গাছে সাঁটানো পোস্টারগুলোর মধ্যে রয়েছে কোচিং সেন্টার, প্রাইভেট পড়ানো, হারবাল পদ্ধতিতে যৌন চিকিৎসা, আর্ট সেন্টার এমনকি আইন প্রয়োগকারী সংস্থার মোবাইল নম্বর, ঠিকানা ও বিভিন্ন বিভাগের নানা প্রচারণা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

এলাকায় যেসব প্রতিষ্ঠানের বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার রয়েছে, ইতোমধ্যে তাদের পৌর কর্তৃপক্ষের অনুমতি নিতে চিঠি দেয়া হয়েছে। কেউ উপেক্ষা করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন, পৌর মেয়র। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ছায়া ও ফল দেয়। গাছ রক্ষা করে মানুষের জীবন। অথচ নিজেদের প্রচার-প্রচারণার জন্য গাছের প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে,এতে গাছের আয়ু কমে যাচ্ছে। পরিবেশ হারাচ্ছে ভারসাম্য।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button