তাফিদাকে বাঁচাতে লাইভ ফান্ড রেইজিং

বৃটিশ বাংলাদেশি শিশু তাফিদা রাকিবের চিকিৎসায়, কমিউনিটির সহায়তায় তোলা ১৫০ হাজার পাউন্ড তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। চ্যানেল এস কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে, এই অর্থ সংগ্রহের চুড়ান্ত হিসাব সবার সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে চ্যানেল এস প্রতিষ্ঠাতা মাহি জলিল বলেন, তাফিদা এ্যাপিলে কমিউনিটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাফিদাকে বাঁচাতে কমিউনিটিকে পাশে রাখতে-চ্যানেল এস আয়োজন করেছিলো লাইভ ফান্ড রেইজিং, যাতে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠনসহ, সাধারন মানুষ দান করেন ১৫০ হাজার পাউন্ডেরও বেশী অর্থ। এ অর্থ তুলে দেয়া হয় তাফিদার বাবা মো রাকিবের হাতে।
মেয়ের চিকিৎসার জন্য অর্থ সাহায্য পেয়ে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে, তাফিদার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা বলেন।
অনুষ্ঠানে ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ ও তার তার সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্যাটারার্স এ্যাসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার,সেক্রেটারী মিঠু চৌধুরীসহ অন্যান্য নেতারা আলোচানায় অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, ওয়ান ওয়ান ক্লাবের জাকির খান এবং বিবিসিএ চীফ ট্রেজারার তফজ্জুল মিয়াসহ সংগঠনের প্রতিনিধিরা। এ ধরনের উদ্যোগের ভূয়শি প্রশংসা করেন সবাই ।
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি



