অন্যান্যবাংলাদেশ

‘এনআরসি দুর্ভোগের কারণ না হলেও আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না’

ভারতের এনআরসি বাংলাদেশিদের জন্য চরম দুর্ভোগের কারণ না হলেও আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রামরুর চেয়ারম্যান অ্যাডভোকেট শাহদীন মালিক। রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু ও ভারতে এনআরসি-সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক্ট আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা দুই বছর হয়ে গেছে এর প্রভাব আমাদের দেশে পড়ছে এবং নিকট ভবিষ্যতে হয়তো ভারতের রেসিডেন্সি আইনসংক্রান্ত প্রভাব পড়তে পারে এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

সঠিক অভিবাসন বিষয় তিনি আরো বলেন, বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে অভিবাসন প্রক্রিয়া গুটিয়ে নিচ্ছে নব্বইয়ের দশকে ডাক্তার-ইঞ্জিনিয়ারকে দেশের বাইরে মাইগ্রেশনের সুযোগ ছিলো কিন্তু বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে এর মূল কারণ হিসেবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কে দায়ী করতে পারি।

এছাড়া সরকারের ফরেন মিনিস্ট্রিতে রিফিউজি আইন জানার মতো দক্ষ জনবল না থাকায় সংকট আরও গভীর হচ্ছে। মিনিস্ট্রি যেখানে রিপোর্ট করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসে সেখানে সংকট নিরসনের ভূমিকা খুবই কম।

সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী ও রামরুর পরিচালক মেরিনা সুলতানাসহ প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button