দেশবাংলা

৩ আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি।

সোমবার সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে আকাশে আধঘণ্টা অবস্থান করার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

এরপর ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলা এবং ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন এইড সেভেন ড্রিমলাইনার প্লেনটিও ঢাকা চলে যায়।

তবে সকাল ৯টার পর বিমান উঠানামা স্বাভাবিক হয়েছে বলে জানান উইং কমান্ডার সারওয়ার ই জামান ।

সংশ্লিষ্ট খবর

Back to top button