দেশবাংলা
বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করেছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন বাড়িতে গিয়ে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। একজন সংসদ সদস্যের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন লালমোহনের সর্বস্তরের মানুষ।
এসময় শাওন বলেন,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য স্বাস্থ্য সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বকে চমক দেয়ার মত।



