নাভানা কোম্পানীর নাম করে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া, আউলিয়াপুর, মাদারবুনিয়া ও কালিকাপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নাভানা কোম্পানীর নাম ব্যবহার করে প্রতারক চক্র গরীব অসহায় ও সহজ সরল মানুষদের অধিক লাভ দিবে বলে ভুল বুঝিয়ে শতশত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতারণায় ক্ষতিগ্রস্থ জনগণ।
মারিচবুনিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এমানববন্ধনে অংশগ্রহণ করেছে নারী পুরুষসহ কয়েক শতাধিক মানুষ। রবিবার সকাল ১০টায় ঘন্টাব্যাপী মনববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগিরা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার লোকজন।
মানববন্ধনে বক্তারা, নাভানা কোম্পানীর মূল হোতা নাসির উদ্দিন সবুজ মৃধা সহ প্রতারক চক্রের শাহজাহান গাজী, নোমান, আমিনুল গাজী, নাজমুল আকন, বাদল গাজী, রফিক আকন, রহিম মোল্লা, রহমান মোল্লা ও কাওসার গাজীর দৃষ্টান্ত শাস্তি বাদী করে সকল ভুক্তভোগিদের টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
তারা জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসনের কাছে প্রতারক চক্রের সকলকে গ্রেফতারের দাবি জানান।



