আওয়ামী লীগরাজনীতি
‘নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপির অংশ গ্রহণ’

নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন, তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
এ সময় নির্বাচনকে বিতর্কিত না করে জনগণের কাছে যাবার আহ্বান জানান তথ্য মন্ত্রী। বিএনপি দল পরিচালনায় ব্যর্থ উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করাই বিএনপির লক্ষ্য।
সরকারের যেভাবে দেশ পরিচালনা করছে তাতে জনগণের সম্মতি রয়েছে দাবি করে গণতন্ত্র রক্ষায় জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।



