আওয়ামী লীগরাজনীতি
‘মিয়ানমারের কারণেই প্রত্যাবসান প্রক্রিয়া ব্যার্থ হচ্ছে’

বাংলাদেশ সরকার নিয়মিত ভাবে চেষ্টা করলেও মিয়ানমার নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি বলে প্রত্যাবসান প্রক্রিয়া দুই দফা ব্যার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় “ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড” শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার রাজি হলেও, তাদের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন এ কে মোমেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ, মায়ানমারের পাশাপাশি চায়নাও কাজ করছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। চলতি বছরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যপারেও আশা প্রকাশ করেন তিনি।
অল্প কিছু দেশ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে একমত পোষন করেছে বলেও জানান তিনি।



