আওয়ামী লীগরাজনীতি

‘নির্বাচন বানচাল করতে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি’

নির্বাচন বানচাল ও জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি নানা ধরনের বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার সকালে রাজধানীর তেজগাওয়ে চ্যানেল আই প্রকৃতি মেলা ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রকৃতি মেলায় উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের প্রকৃতি রক্ষায় প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন গড়ে তোলার আহবানও জানান তিনি।

মেলায়, এ বছর বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর হওয়ায় রাজশাহীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রীর থেকে পুরস্কার তুলে নেন রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন।

সংশ্লিষ্ট খবর

Back to top button