
সরকারের পতন ছাড়া দেশকে রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় একথা বলেন তিনি।
এসময় জনগনকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার।
এদিকে, নাইকো দূর্নীতির মূল মামলার রায়ে খালেদা জিয়ার কোন সংশ্লিষ্টতা প্রমান হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনেই অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার।



