‘দেশের রাজনীতি ক্রমেই বিভক্তি ও বিদ্বেষমুখি হয়ে উঠেছে’

রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের রাজনীতি ক্রমেই বিভক্তি ও বিদ্বেষমুখি হয়ে উঠেছে, যা গণতন্ত্রের জন্য বাধা।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন, ওবায়দুল কাদের।
এসময় তিনি আরও বলেন, বেগম জিয়ার সন্তানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা, বাইরের দরজা, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার মুখের ওপর।
এতে অলঙ্ঘিত দেয়াল আরও উঁচুতে উঠল। সেদিন যদি শেখ হাসিনা শোকাতুর মাকে সান্ত্বনা দিতে সেই গৃহে প্রবেশ করতে পারতেন, তাহলে রাজনীতিতে কর্মসম্পর্কের নতুন ইতিহাস সৃষ্টি হতে পারতো।
কারা তখন ক্ষমতায়, কারা প্ল্যানার, কারা মাস্টারমাউন্ড সবাই জানে। ইতিহাসের এই নির্মম সত্যকে অস্বীকার করার উপায় কারো নেই। তারপরও আজকের রাজনীতির এই অলঙ্ঘিত দেয়াল ভাঙতে চাই আমরা।



