আওয়ামী লীগরাজনীতি

কেউ মনে রাখেনি শোভন-রাব্বানীর নাম

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পরিচিতি পর্বে ছাত্রলীগের সাবেক সব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম নেয়া হলেও এক বারের জন্যও উচ্চারণ করা হয়নি শোভন-রাব্বানীর নাম।

এর আগে, বিভিন্ন অপকর্মের দায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের দাওয়াতও দেয়া হয়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

কিন্তু সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠার পর তাদের পদ থেকে অপসারিত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button