খেলাধুলাফুটবল

শুরু হচ্ছে ওপেন ডিউবল টুর্নামেন্ট

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কাল শুরু হচ্ছে ওপেন ডিউবল টুর্নামেন্ট। দুইদিনের এই আয়োজন শেষ হবে আগামী মঙ্গলবার।

এ উপলক্ষ্যে সকালে রোলার স্কোটিং ফেডারেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। ছয়টি পুরুষ দল দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে অংশ নিবে এবার। শীর্ষ পয়েন্ট অর্জনকারী চারটি দল অংশ নিবে সেমিফাইনালে। আর চারটি নারী দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিবে।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহিদুজ্জামানসহ, সহ-সভাপতি আহমেদ আসিফুল হাসান এবং প্রধান অতিথি ছিলেন ইকবাল বিন আনোয়ার ডন।

সংশ্লিষ্ট খবর

Back to top button