আওয়ামী লীগরাজনীতি
হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক

হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়। এখন তিনি ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন।
পরিবার এবং হাসপাতালসূত্রে জানা যায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের হার্টে এর আগে থেকই রিং পরানো আছে। সকালে বুকে ব্যথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।



