আওয়ামী লীগরাজনীতি
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’

নির্বাচনের আগেই বিএনপি কারচুপির অভিযোগ তুলে পালানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, ১৪ দলের সমন্বয়ক মোঃ নাসিম।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ঢাকা মহানগরে ওয়ার্কার্স পার্টির নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময়, নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান তিনি।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ করেছেন এ নেতা। এ সময় জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহনের দাবি জানিয়ে নির্বাচনী আইন পরিবর্তনের দাবি জানান নাসিম।



