বিশ্ববাংলা
আবারো দেশে ফিরেছেন ১৭৬ জন কর্মী

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৭৬ জন কর্মী। শনিবার তাদের দেশে ফেরত পাঠানো হয়। এ নিয়ে গত চার দিনে দেশে ফিরলেন ৩১৭ জন কর্মী।
শনিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
ভাগ্য বিড়ম্বিত এসব কর্মী জীবিকার তাগিদে সৌদি আরব গেলেও, বিভিন্ন সময় নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে, আশ্রয় নেন জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে।



