‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সমস্যা বয়সজনিত জানিয়ে তাকে সবোর্চ্চ সেবা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, বারবার অভিযোগ করে বিষয়টি নিয়ে অপরাজনীতি করছে বিএনপি।
মঙ্গলবার সচিবালয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এছাড়া সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নানা অভিযোগ করছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
বিএনপি সব সময় প্রযুক্তির বিরোধিতা করে বলেও জানান এসময়। খালেদা জিয়ার জামিন নিয়ে ড. কামাল হোসেনের বক্তেব্যের জবাবে জামিন দেয়ার এখতিয়ার সরকারের নয় আদালতের বলেও জানান তথ্যমন্ত্রী।
অন্যদিকে, খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁর দায় ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। প্রয়োজনে খালেদার পক্ষ হয়ে মামলা লড়ার আশ্বাসও দেন এ নেতা। সংবাদ সম্মেলনে উন্নত চিকিৎসা দেয়ার পাশাপাশি অবিলম্বে তাঁর মুক্তি দাবিও করেন ড. কামাল।



