‘প্রধানমন্ত্রীর ভাষণ বিএনপির গাত্রদাহ সৃষ্টি করেছে’

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে প্রধানমন্ত্রী হুশিয়ারি দেয়েছেন’।
বুধবার, সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে গণমাধমের সঙ্গে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময়, প্রধানমন্ত্রীর ভাষণে দেশকে এগিয়ে নেয়ার সুদুরপ্রসারি পরিকল্পনা ছিলো বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও তিনি বলেছেন বলে উল্লেখ্য করেন, সেতুমন্ত্রী। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর এই ভাষণে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন কাদের।
এদিকে, ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, সর্বাত্মক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
হাকিম মোড়ল, বাংলা টিভি



