আওয়ামী লীগরাজনীতি
সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না তারা

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদা।
শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধ দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, তারা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন।
আর ইসির সঙ্গে বৈঠক শেষে ঢাকার দুই সিটির নির্বাচনে এমপিরা প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না, তবে তারা ঘরোয়া বৈঠক করতে পারবেন বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।



