‘উন্নয়ন কর্মকান্ড করতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয়’

প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করে কিভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা যায় সেদিকে সরকারী প্রতিষ্ঠানসহ সকলকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
কিছু সরকারী প্রতিষ্ঠান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে গিয়ে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সিডিএর মতো একটি প্রতিষ্ঠান ৩শ ফুট পাহাড় কেটে সমতল করে ফেলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া, উন্নয়ন কর্মকান্ড করতে গিয়ে যাতে পরিবেশের ক্ষতি না হয় সে বিষয়ে খেয়াল রাখার কথা জানান, তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আখতার, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।



