আওয়ামী লীগরাজনীতি
‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর’

মাদকদ্রব্য মোকাবেলায় মিয়ানমারসহ দেশের বিভিন্ন সিমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার দুপুরে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, মাদকদ্রব্য তথ্য ব্যবস্থাপনার সিস্টেম এবং টিভিসি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময়, মাদকের চাহিদা কমাতে প্রশাসন দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে, দেশে মাদকের বিরুদ্ধে অভিযান স্থিমিত হয়নি উল্লেখ করে, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।



