‘সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ’

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন, এরই মধ্যে এ হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে নয়াদিল্লিকে বার্তা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ২দিনের সফরে আজ বিকাল ৫টায় আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় যায়েদ সাসটেইনেবল এ্যয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কাশ্মীরি শিক্ষার্থীদের বাংলাদেশ ভিসা দিচ্ছে না বলে ভারতীয় গণমাধ্যম যে খবর দিয়েছে, সেটা মিথ্যা। এদিকে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে সব সময় বাংলাদেশ যুদ্ধু নয় শান্তি চাই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।



