প্রচারণার তাগিদে চা বিক্রেতা রূপে আতিকুল

জয়ের লক্ষ্যে, ভোটারদের কাছাকাছি যেতে নির্বাচনী প্রচারণা চালান প্রর্থীরা। আর এই প্রচারণা যে কতো ভাবে হতে পারে তা নির্বাচন এলেই দেখা যায়। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে কেউ সাধারণ জনগণকে অপকটে বুকে টেনে নিচ্ছেন, কেউবা নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ নিজ হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন ভোটারদের।
সোমবার রাজধানীর খিলগাও এলাকায় এরকমই এক দৃশ্য দেখা গেলো। একটি ধারণকৃত স্থিরচিত্রে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম একটি টং চায়ের দোকানে বসে নিজ হাতে চা তৈরি করে ভোটারদের মধ্যে পরিবেশন করছেন।
যদিও এই দৃশ্যটি নির্বাচনী প্রচারণারই একটি অংশ। এসময় তিনি লিফলেট বিতরণ করেন এবং এলাকাবাসীর কাছে ভোট চান। এছাড়া আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডিএনসিসি নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
এরআগে মিরপুরের শাহ আলীর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
সৌরভ নূর, বাংলা টিভি, ঢাকা



