‘নিজের ও কাউন্সিলরদের সম্পদের হিসেব তুলে ধরা হবে’

নির্বাচিত হলে প্রতি বছর নিজে ও কাউন্সিলরদের সম্পদের হিসেব দিয়ে, জবাবদিহিতা নিশ্চিত করবো বলে জানালেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাও তালতলা এলাকায় নির্বাচনী পথ সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। এসময় তিনি নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটিকে আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়ার ঘোষণার কথাও জানালেন আতিক।
প্রতিদিনই বিএনপি মিথ্যা অভিযোগ করছে উল্লেখ করে, এসব অভিযোগ দেয়া পরিহার করে তাদের অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডিএনসিসি নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান আতিক।
এরআগে মিরপুরের শাহ আলীর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।



