
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। শনিবার সকালে খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগকালে একথা বলেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আজ বিনা বাঁধায় নির্বাচনী প্রচারণা করতে পারছেন, তবে সামগ্রিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেন তাবিথ।
আগামি ৩০ তারিখ নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন, ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথ আউয়াল আরও জানান, বিএনপিসমর্থিত প্রার্থীদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, কাউন্সিলর প্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।



