
বঙ্গবন্ধু গোল্ড কাপে আজ (সোমবার) মরিশাসের মুখোমুখি হবে সিশেলস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
বুরুন্ডির কাছে মরিশাস এবং সিসেলেস, দুই দল হারায়, এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ দু’দলের জন্য। দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বি’গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বুরুন্ডি।
আজ মরিশাস-সিশেলসের মধ্যেকার ম্যাচের জয়ী দল, রানার্সআপ হয়ে উঠে যাবে শেষ চারে। আগামী বুধবার জয়ী দলের প্রতিপক্ষ ফিলিস্তিনের বিপক্ষে খেলবে প্রথম সেমিফাইনাল।



