‘হামলাটি ষড়যন্ত্রের অংশ কিনা তা ক্ষতিয়ে দেখা হবে’

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার বিষয়টি সেই ষড়যন্ত্রের অংশ কিনা তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র প্রযোজক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময়, তথ্যমন্ত্রী জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য আগে থেকে বিএনপি সক্রিয়। নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন, নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ডতো আছে, তবে সেটা বিএনপির পক্ষে।
অন্যদিকে, নির্বাচনী গণসংযোগে তাবিথ আওয়ালের উপর হামলা বিএনপি’র সাজানো হতে পারে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে রাজধানীর ভাটারা, বেরাইদা এলাকায় নির্বাচনী পথ সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি এলাকার সব অঞ্চলকে সমান গুরুত্ব নিয়ে কাজ করা হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়ার ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন।



