আওয়ামী লীগরাজনীতি
ভোট ব্যালটে করতে চাইলে দ্বিমত নাই -ওবায়দুল

আওয়ামী লীগ ইভিএম এর পক্ষে, তারপরও নির্বাচন কমিশন ভোট ব্যালটে করতে চাইলে তাতে দ্বিমত থাকবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর একটি হোটেলে ভারতের এফকর্ণ ও বাংলাদেশের মর্ডাণ ইঞ্জিনিয়ারিং প্লানার্স এন্ড কনসালটেন্ট এর মধ্যে আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়কে ৪ লেন জাতীয় মহাসড়ক ৫০ কিলোমিটার উন্নীতকরণ প্রকল্পের চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কোন দাবি থাকলে সেটা নির্বাচন কমিশনে তুলে ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলে দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ পেছানোর মানেই হচ্ছে নির্বাচন নিয়ে একটা বিতর্ক তৈরি করা।



